তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে গৌরনদীতে বাংলাদেশ বেতারের বহিরাঙ্গন অনুষ্ঠান
গৌরনদী প্রতিনিধি-তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতা মূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ বেতার আয়োজিত তারুণ্যের উৎসব ২০২৫ বহিরাঙ্গন অনুষ্ঠান গৌরনদী উপজেলার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
আলোচনা শেষে আয়োজন করা মনোজ্ঞসাংস্কৃতিক অনুষ্টান এতে জনপ্রিয় কন্ঠশিল্পি কাজী শুভসহ বিশিষ্ট সংগীত শিল্পিরা সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে সভাপত্বি করেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব প্রকল্প পরিচালক তথ্য সম্প্রচার মন্ত্রণালয় ডঃ মোহাম্মদ আলতাফ উল আলম। বিশেষ অতিথি ছিলেন সম্প্রচার মন্ত্রণালয়ের মহাপরিচালক এ এস এম জাহিদ, বাংলাদেশ বেতারের সহকারী প্রকল্প পরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম তার মিসেস ফারহানা সুলতানা, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ইউএনও রিফা তারা মৌরি, গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইউনুস মিয়া, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিককিমিটর সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ জহীর সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ বদিউজ্জামান মিন্টু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, সমবায় কর্মকর্তা আফসানা সাখি, উপজেলা আনসার ও ভিডিবি অফিসার হামমাদ বিন হোসাইনসহ অন্যান্যরা। আলোচনা আয়োজন শেষে মনোজ্ঞসাংস্কৃতিক অনুষ্টানে জনপ্রিয় কন্ঠশিল্পি কাজী শুভসহ বাংলাদেশ বেতারের নিয়মিত সংগীত শিল্পি মৌসুমি ইকবাল অনন্যা আচার্য্যসহ বিশিষ্ট সংগীত শিল্পিরা সংগীত পরিবেশন করেন।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































