মুজিবনগর সীমান্তে পুশ ইন করেছে বিএসএফ, নারী ও শিশু সহ ৩০ জন আটক
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর আনন্দবাস সীমান্ত দিয়ে নারী পুরুষ শিশুসহ ৩০ জনকে বাংলাদেশের অভ্যন্তরে পুশ ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।
আজ (২৭,মে)মঙ্গলবার ভোরে তারা বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি ও পুলিশ সদস্যরা তাদেরকে আটক করে। আটককৃতরা সকলেই বাংলাদেশী বলে জানা গেছে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক কোম্পানি পরিচালক নাজমুল হাসান জানান, ফেরত পাঠানোদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তারা দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে বসবাস করছিলেন। বৈধ কাগজপত্র না থাকায় ভারতীয় কর্তৃপক্ষ তাদের আটক করে এবং পরে সীমান্তে এনে পুশব্যাক করে। অধিকাংশের বাড়ি কুড়িগ্রাম জেলায় বলে জানা গেছে।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, তারা বাংলাদেশী কিনা তা যাচাই করা হচ্ছে। যাচাই শেষেই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে গত ২৫ মে ১৯ জন নারী পুরুষ ও শিশুকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয় বিএসএফ।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































