ভোলাহাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীরউত্তম) এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি॥ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীরউত্তম)-এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালনে দোয়া ও আলোচনা সভা করেছে উপজেলা বিএনপির একটি গ্রুপ (জর্জ গ্রুপ)। সন্ন্যানীতলার একটি আমবাগানে ৩১ মে ২০২৫ বিকেল ৪টায় এ লক্ষ্যে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ লক্ষ্যে উপজেলা বিএনপির এ গ্রুপটির আয়োজনে দোয়া ও আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাঃ ইয়াজদানী আলীম আল রাজী জর্জের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক (চাইনিজ)।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, ভোলাহাট ও নাচোল) আসনের এমপি প্রার্থী প্রত্যাশী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সালাম তুহিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য ও নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের খোকন, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারেক, চাঁপাইনবাবগঞ্জ জেলা সদস্য গনি হামিদ চৌধুরী, মোঃ সারোয়ার জাহান, আলহাজ্ব মাজহারুল ইসলাম চুটু, মোঃ ইসমাইল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ফারুক হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ বাবর আলী রুমন, জেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সাদ্দাম হোসেন।
বক্তাগণ বলেন, আগামীদিনের বিএনপির রাজনীতি তারুণ্যের প্রতীক তারেক রহমানের নেতৃত্বে ও তার আদেশে আগামী জাতীয় নির্বাচনে যিনি ধানের শীষের প্রতীক নিয়ে আসবে, তাকেই আমরা আমাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবো।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































