ফ্যাসিবাদ লড়াইয়ে এক আপোষহীন চরিত্রের নাম নুরুল হক নুর- আবু হানিফ
আব্দুর রউফ ভূইয়া : কিশোরগঞ্জ প্রতিনিধি-কিশোরগঞ্জে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে পুলেরঘাট বাজারে দলের কার্যক্রম কে আরও শক্তিশালী করার লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার ১২ জুন বিকালে কিশোরগঞ্জ জেলার পুলেরঘাট বাজারে গণধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে এই কার্যক্রম পরিচালনা করা হয়। গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফের নেতৃত্বে উক্ত কার্যক্রম পরিচালনা করা হয়।
গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, “বিগত সময়ে কিশোরগঞ্জের অনেক আওয়ামিলীগের অনেক নেতা ছিলেন কিন্তু এই এলাকায় কোন উন্নয়ন করেনি।
এই পুলেরঘাট বাজারে সব সময় যানজট লেগে থাকে, এই বিষয়ে কোন ব্যবস্থা নেয়নি। আমি কর্তৃপক্ষের নিকট দ্রুত সময়ের মধ্যে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। আবু হানিফ তার বক্তব্যে বলেন ২০১৮ সালের পর থেকে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, সেই লড়াইয়ের নেতৃত্ব দিয়েছে নুরুল হক নুর। অসংখ্য বার হামলার শিকার হয়েছে, মামলা খেয়েছে, জেল কেটেছে, তারপরও আওয়ামিলীগের সাথে কোন আপোষ করে নাই। জুলাই গণঅভ্যুত্থানের সময়ও কারাগারে থাকা অবস্থায় রিমান্ড শেষে বলেছিলো আওয়ামিলীগের ৯০% পড়ে গেছে আর ১০% ধাক্কা দেন। বিগত সময়ে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে এক আপোষহীন চরিত্রের নাম নুরুল হক। এই নুর কোন সময়ে আপোষ করে নাই,ভবিষ্যতেও আপোষ করবে না।
জুলাই গণঅভ্যুত্থানের আগে আওয়ামিলীগ চাঁদাবাজি, দখলদারি করতো তাদের পতনের পর এখন অন্য দলের অনেকেই এখন সেই দখলদারি, চাঁদাবাজি শুরু করেছে। আওয়ামিলীগের ১৫ বছরের দুঃশাসন টিকে নাই,সুতরাং নতুন করে কেউ আওয়ামিলীগের মত আচরণ করলে তাদের পরিণতিও আওয়ামিলীগের মত হবে। যারা চাঁদাবাজি, দখলদারি করছেন তারা আওয়ামিলীগের পতন থেকে শিক্ষা নেন। স্বাধীনতার ৫৩ বছরে এই দেশের ক্ষমতার পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে কিন্তু শাসন ব্যবস্থার পরিবর্তন হয়নি। যে দল ক্ষমতায় ছিলো তারা জনগণ কে শাসন করেছে, শোষণ করেছে, এই ব্যবস্থার পরিবর্তন করার সুযোগ দিয়েছে জুলাই গণঅভ্যুত্থান।আমরা চাই রাষ্ট্রের সংস্কার করা হোক।
নির্বাচনের চেয়েও গুরুত্বপূর্ণ সংস্কার এবং গণহত্যার বিচার। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে সংস্কার শেষ করা হোক,গণহত্যার বিচারের অগ্রগতি করা হোক। এই দেশের মানুষ বিগত ১৫ বছর ভোট দিতে পারে নাই,গণতন্ত্র কামী মানুষ ভোট দিতে চায়, তাই মানুষ কে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। আলোচনা সভায় গণঅধিকার পরিষদের সহ সভাপতি শফিকুল ইসলাম শফিক বলেন,আমরা জনগণের জন্য কাজ করতে চাই,এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই।
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট মোমিনুল ইসলাম বলেন,আমরা আজকে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে লিফলেট বিতরণ করতে এসে মানুষের অনেক সমর্থন পেয়েছি।
আলোচনা সভাটি সঞ্চালনা করেন গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার সাবেক যুগ্ম আহবায়ক অভি চৌধুরী। উক্ত গণ সংযোগ কার্যক্রমে গণধিকার পরিষদের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































