কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
আব্দুর রউফ ভূঁইয়া : কিশোরগঞ্জ প্রতিনিধি-গণঅধিকার পরিষদের সভাপতি নুরুলহক নুরকে অবরুদ্ধ করে রাখা, দশমিনা, গলাচিপা উপজেলার বিভিন্ন স্পটে নেতাকর্মীদের উপর হামলা অফিস ভাংচুর এর প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখা।
শুক্রবার ১৩ জুন বিকালে জেলা শহরের পুরানথানা থেকে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফের নেতৃত্বে একটি বিক্ষোভ
মিছিল বের হয়ে আখরাবাজারে ব্রীজের নিকট গিয়ে শেষ হয়।বিক্ষোভ মিছিলে ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, “বাংলাদেশে বিগত সময় যখন আওয়ামিলীগের বিরুদ্ধে কথা বলতে সাহস পেত না,তখন নুরুল হক নুর প্রতিবাদ করেছে।বিগত সরকার বিরোধী আন্দোলনের অন্যতম চরিত্র নুরুল হক নুর। ২০১৮ সালের রাতের ভোটের নির্বাচনের পর সবাই যখন চুপ ছিলো তখন আমরা প্রতিবাদ করেছি,রাজপথে থেকেছি। আওয়ামিলীগের আমলেও আমরা ভয় পায়নি,সবশেষ জুলাই গণঅভ্যুত্থানের সময়ও আমরা রাজপথে থেকেছি। আমরা আওয়ামীলীগের সাথে আপোষ করি নাই। আওয়ামিলীগের হামলা মামলা উপেক্ষা করে দেশের মানুষের পক্ষে কথা বলেছি। এখন কেউ যদি আওয়ামিলীগের মত ফ্যাসিবাদ হয়ে উঠতে চায় জনগণ কখনোই সেটা হতে দিবে না।
আমরা বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে ছিলাম, গতকাল নুরুলহক নুরের নিজ এলাকায় পটুয়াখালীর গলাচিপা ও দশমিনা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে গণঅধিকার পরিষদের কার্যালয়ে হামলা ও ভাংচুর করে বিএনপি নেতা হাসান মামুনের নেতাকর্মীরা। সেই ঘটনার সূত্রপাত হয় সরকারি চাউলের বরাদ্দ নিয়ে। সেই বরাদ্দ ডিসির সাথে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ভাগবাটোয়ারা করছে,সেই বিষয়ে প্রতিবাদ করলে গণঅধিকার পরিষদের বিএনপি নেতাদের বিবাদ শুরু। সেই সূত্র ধরে গতকাল পটুয়াখালীর গলাচিপায় নুরুল হক নুর কে অবরুদ্ধ করে রাখে। বিএনপির নেতা হাসান মামুনের নির্দেশে তার নেতাকর্মীরা যদি নুরুলহক নুরের সাথে এমন আচরণ করে তাহলে বুঝতে বুঝতে হবে বিএনপির শীর্ষ নেতার নির্দেশ ছাড়া হাসান মামুন নুরুলহক নুরের উপর হামলা করার সাহস পেত না।আগামী ২৪ ঘন্টার মধ্যে হাসান মামুন কে বহিষ্কার করতে হবে। হাসান মামুন কে বহিষ্কার করে বিএনপিকে প্রমাণ করতে হবে তাদের মিত্রদের সাথে ভবিষ্যতে কেমন আচরণ করবে। পটুয়াখালীর ডিসিকে অবহিত করার পরও গতকাল কোন ব্যবস্থা নেয়নি।এই পটুয়াখালীর ডিসির মত প্রশাসনের অনেকেই আগে আওয়ামিলীগের ছিলো এখন বিএনপির ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে। ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের অনেকেই বিএনপির হয়ে কাজ করছে।
আলোচনা সভায় গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি শফিকুল ইসলাম শফিক, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ইমরান হাসান, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার সাবেক যুগ্ম আহবায়ক অভি চৌধুরী, জেলার ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইমন খান,যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজান,শ্রমিক অধিকার পরিষদের সভাপতি নুরুল হক প্রমুখ।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































