গৌরনদীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি – বরিশালের গৌরনদীতে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। ২০২৪-২০২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ কর্মসূচি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
গৌরনদী উপজেলা কৃষি অফিসের আয়োজনে বুধবার (১৮ জুন) বেলা এগারোটা থেকে দিনব্যাপী এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকান্দার আলী শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার আফসানা রাখি, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নান, সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর নাগরিক কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, বীর মুক্তিযোদ্ধা মো. শাহে আলম ফকির, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক খোন্দকার মনিরুজ্জামান মনির প্রমুখ। দিনব্যাপী কর্মসূচিতে উপজেলার শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পার্টনার কংগ্রেস প্রকল্পের আওতায় প্যাকেজ প্রযুক্তি, কৃষিতে দৃষ্টিভঙ্গি, ধারণার পরিবর্তন, কৃষি প্রযুক্তি ব্যবহার, যান্ত্রিকীকরণ, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খলা, টেকসই কৃষি প্রযুক্তি, কলাকৌশলের ওপর ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। সবশেষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































