তালায় রথযাত্রার ফিরতি উৎসব অনুষ্ঠিত
শামীম খান,সাতক্ষীরা-সাতক্ষীরার তালা উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রার ফিরতি শনিবার (৫ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় ভক্ত-অনুরাগীদের অংশগ্রহণে রথযাত্রার রথটি শ্রীশ্রী জগন্নাথ দেবের মন্দির থেকে ঘুরে পূণরায় মন্দির চত্বরে ফিরে আসে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, কীর্তন, প্রসাদ বিতরণ ও ধর্মীয় আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়।
উৎসব ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
এই রথযাত্রার মাধ্যমে ভক্তরা শ্রীশ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রার প্রতি তাঁদের ভক্তি নিবেদন করেন।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































