# Tags

ইসলামী যুব আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত

আব্দুর রউফ ভূঁইয়া কিশোরগঞ্জ প্রতিনিধি-ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে ২০ জুলাই রবিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমীতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলাম শাহীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন এর সঞ্চালনায় নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম (শায়েখে চরমোনাই), প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি মনসুর আহমাদ সাকী।
উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী। ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সভাপতি প্রভাষক মাওঃ আলমগীর হোসাইন তালুকদার। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর মাওঃ আজিজুর রহমান (জার্মানি)। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মাওঃ শফিকুল ইসলাম ফারুকী। ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সেক্রেটারী মাওঃ নোমান আহমাদ। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মুহাম্মাদ মাজহারুল ইসলাম মাজহার। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি কফিল উদ্দিন। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মুসা খাঁন। জাতীয় শিক্ষক ফোরাম কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক মুহাম্মাদ নুর আহমাদ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি তানভীর আহমাদ।

এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের দায়িত্বশীল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা ও জেলা আওতাধীন উপজেলা নেতৃবৃন্দ।
সমাবেশে প্রধান অতিথি
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন ‘আমরা চাঁদাবাজমুক্ত দেশ চাই। কাউকে ভাগাতে চাই না।
আওয়ামী লীগ শাহী চাঁদাবাজ ও বিএনপি ছ্যাঁচড়া চাঁদাবাজ উল্লেখ করে সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘অনেকেই বলে হুজুর আওয়ামী লীগও চাঁদাবাজ, বিএনপিও চাঁদাবাজ, পার্থক্যটা কি? আমি বলি এই দুইটার মধ্যে পার্থক্য হলো, একটা ছ্যাঁচড়া চাঁদাবাজ আরেকটা শাহী চাঁদাবাজ।আওয়ামী লীগ লুটপাট করছে হাজার হাজার শত শত কোটি টাকা। এরা হলো শাহী চোর, শাহী চাঁদাবাজ। আরেকদল আছে ছ্যাঁচড়া চাঁদাবাজ। মুচির কাছে যায়, ঋষির কাছে যায়, চামারের কাছে যায়, রিকশাওয়ালার কাছে যায়, ঠেলাওয়ালার কাছে যায়, ট্যাম্পুস্ট্যান্ডে যায়।
জিয়াউর রহমান সাহেবের যে আদর্শ কাউকে ভাগাতে চাই না। কাউকে দূর করতে চাই না। লাড়াতে চাই না। কণ্ঠরোধ করতে চাই না। আমরা ঐক্যবদ্ধভাবে দেশটাকে গড়তে চাই। এ দেশটাকে বাঁচাতে চাই। যদি আমরা বিভক্ত হয়ে যাই, আমরা নষ্ট হয়ে যাই, এই জাতি নষ্ট হয়ে যাবে, এই জাতি ধ্বংস হয়ে যাবে। এই দেশ লুপ্ত হয়ে যাবে।
সভায় বক্তাগণ আরো বলেন ইসলামী যুব আন্দোলন কেবল একটি সংগঠন নয়, এটি একটি দ্বীনি আদর্শভিত্তিক যুব প্ল্যাটফর্ম, যার লক্ষ্য সমাজে সত্য, ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠা করা।