পঞ্চগড়ে হতদরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে ছাগল হস্তান্তর করেছে হাড়িভাসা ফেডারেশন
পঞ্চগড় প্রতিনিধি-পঞ্চগড়ে হত দরিদ্র মহিলাদের ছাগল পালনের মাধ্যমে আত্মসামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় ১৫ জন নারীর মাঝে বিনামূল্যে ছাগল হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-বিএনএফ’র অনুদানের অর্থে ওই প্রকল্পটি বাস্তবায়ন করে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়ন সমাজ কল্যাণ ফেডারেশন।
এ উপলক্ষ্যে সোমবার বিকেলে উপকারভোগীদের সমাবেশ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়। হাড়িভাসা ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান সোলায়মান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন আরডিআরএস বাংলাদেশ পঞ্চগড় এর কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার আতিকুর রহমান, চাকলাহাট ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের চেয়ার সহিরুল ইসলাম, হাড়িভাসা ফেডারেশনের সেক্রেটারী কছিম উদ্দীন প্রমূখ। সমাবেশ শেষে প্রধান অতিথি ১৫ জন হতদরিদ্র মহিলার মাছে বাচ্চাসহ ৮১টি ছাগল তুলে দেন।
হাড়িভাসা ফেডারেশনের চেয়ারম্যান সোলায়মান আলী বলেন, গত ১০ আগে এ সকল হত দরিদ্র মহিলাদের মাঝে দুইটি করে ৩০টি ছাগল প্রদান করা হয়। এরই মধ্যে লালন পালন শেষে গতকাল তাদের হাতে বাচ্চাসহ ৮১টি ছাগল তুলে দেয়া হয়েছে। ছাগলগুলো তুলে দেয়ার আগে প্রতিটি ছাগলকে পিপিআর টিকা প্রদান করা হয়েছে। #




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































