দিনাজপুরে শিয়া মুসলিম সম্প্রদায়ের উদ্যোগে চেহলাম শোক মিছিল অনুষ্ঠিত
আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর জেলায় শিয়া মুসলিম সম্প্রদায়ের উদ্যোগে পবিত্র চেহলাম উপলক্ষে বৃহস্পতিবার ৩১ জুলাই দুপুরে একটি শান্তিপূর্ণ শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে।
দীর্ঘ ৫৫ বছর পর আয়োজিত এই শোক মিছিলটি শহরের মিশন রোডস্থ এলাকা থেকে শুরু হয়ে সার্কিট হাউস রোড, জেলা প্রশাসক কার্যালয়ের সড়ক, লিলির মোড় এবং বাহাদুর বাজার প্রদক্ষিণ করে পুনরায় ইমামবাড়ায় এসে শেষ হয়।
শোক মিছিলে বাংলাদেশ শিয়া মুসলিম সম্প্রদায়ের আহ্বায়ক মির্জা আসলাম আলী নেতৃত্ব দেন। এর আগে ধর্মীয় বয়ান প্রদান ও তবারক বিতরণ করা হয়।
মিছিলে অংশ নেন ঢাকা থেকে মাওলানা আফতাব হোসেন নাগবি, শরিয়তপুর থেকে মাওলানা পিয়াল হাসান, বগুড়া থেকে মাওলানা মোজাফফর হোসেন, ঘোড়াঘাট থেকে মাওলানা মাজেদুল ইসলাম এবং সৈয়দপুর থেকে মেহেদী হাসানসহ অন্যান্য ধর্মীয় ব্যক্তিত্ব।
এছাড়া ঢাকা, বগুড়া, নীলফামারি, সৈয়দপুর, ঘোড়াঘাটসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত শিয়া সম্প্রদায়ের নারী-পুরুষসহ বিপুল সংখ্যক মানুষ শোক মিছিলে অংশগ্রহণ করেন।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































