# Tags

শেখ হাসিনার আচলের নিচে থেকে ছাত্র জনতার উপর হামলা চালিয়ে ছিলো স্বৈরাচারী দোসর’রা- সাবেক সাংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। স্বৈরাচারী হাসিনা ও তার দোসরদের তারা যেনো কোনোভাবে আশ্রয় প্রশ্রয় না পায়। তারা যেন কোন চক্রান্ত করে বিএনপির বিরুদ্ধে মাঠে মানুষদের চক্রান্ত করতে না পারে। তাদের কালো টাকা দিয়ে সাধারণ মানুষের যাতে ঈমান নষ্ট করতে না পারে সেদিকে খেয়াল রাখা এবং আগামী নির্বাচনে সেদিকে এমন খেয়াল রাখতে হবে তেমনি স্বাধীনতার বিরোধীরা যাতে কোনভাবে মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে নজর রাখার আহ্বান জানান তিনি।

তিনি আরোও বলেন, স্বাধীনতা বিরোধীরা বহুরূপে গত ১৫ বছর ছিল হাসিনার আচলের নিচে থেকে ছাত্র জনতার উপর হামলা করে ছিল। বিএনপি নতুন করে কোনো অত্যাচারী, প্রতারক লুন্ঠনকারী,আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ, ক্ষমতার অপব্যবহারকারী ও স্বৈরাচারী দোসরদের’কে নতুন করে সৃষ্টি এবং জন্ম হতে দিবে না। এবং সেই বিষয়টা মাথায় রেখে নির্বাচনী কাজ শুরু করার আহ্বান জানান।

ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে খাগড়াছড়ি জেলা বিএনপি’র বিজয় র‍্যালীত্তর জনসমাবেশে এসব কথা বলেন তিনি।

বুধবার (৬ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে জেলার নয়টি উপজেলার বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের আলাদা আলাদা ব্যানারে একত্রিত হয়ে বর্ণাঢ্য বিজয় র‍্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক পদক্ষীণ শেষে চাপলা চত্ত্বর মুক্তমঞ্চে এসে জনসমাবেশ করে।

সমাবেশে খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীনচন্দ্র চাকমা সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াঁদুদ ভুইয়া।

এতে আরও বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা সিনিয়র সহ সভাপতি প্রবীণ চন্দ্ৰ চাকমা, সাধারণ সম্পাদক এম এম আবছার, যুগ্ম-সম্পাদক এড. আঃ মালেক মিন্টু. যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিঙ্কু, সাংগঠনিক সম্পাদক আ: রব রাজা।