# Tags

কটিয়াদিতে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থীর লিফলেট বিতরণ

আব্দুর রউফ ভুঁইয়া,কিশোরগঞ্জ প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকে মনোনীত প্রার্থী কাতার প্রবাসী শফিকুল ইসলাম শফিক কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) নির্বাচনী এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন।

বুধবার (৬ আগস্ট) বিকেলে কটিয়াদি উপজেলার বনগ্রাম ও করগাও ইউনিয়নের বিভিন্ন বাজারে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে এ কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ সংসদীয় আসনে গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী হিসেবে এলাকার জনগণের দোয়া কামনা করেন এবং আধুনিক এলাকা গড়তে নানা প্রতিশ্রুতি দিয়ে ট্রাক মার্কা প্রতীকে ভোট চান।