খাগড়াছড়িতে ইজি বাইক (টমটম) এর মুখোমুখি সংঘর্ষের ভয়ে লাফ দিয়ে যুবকের মৃত্যু
খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ির সদরস্ত কমলছড়িতে ইজি বাইক (টমটম) এর মুখোমুখি সংঘর্ষের ভয়ে জীবন ত্রিপুরা (৩৫) লাফ দিয়ে মৃত্যুবরণ করে। মৃত জীবন ত্রিপুরা (৩৫) ২নং কমলছড়ির ইউনিয়নের বিহারী ত্রিপুরা’র ছেলে।
সোমবার সন্ধ্যায় খাগড়াছড়ি সদর থেকে বাসায় ফিরতি পথে কমলছড়ির থানা চন্দ্র এলাকায় টিলায় অপর দিক থেকে আরেক ইজি বাইক (টমটম) আসতে দেখে মুখোমুখি সংঘর্ষের ভয়ে আত্মরক্ষার চেষ্টায় চলন্ত গাড়ি থেকে লাফ দিলে রাস্তার পাশে থাকা ওয়ালে পড়ে মাথায় আঘাত পেয়ে রক্ত ক্ষরণ হয়।
সাথে থাকা অন্যান্য যাত্রীরা তৎক্ষনাৎ খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্বত্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খাগড়াছড়ির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মূলত ভয় পাওয়ার কারণে রাস্তার পাশে দেওয়ালে আঘাতে রক্তক্ষরণের ফলে মৃত্যু বরণ করেছে।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































