তালায় ছায়াবীথি ক্লাবের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
শামীম খান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি-সাতক্ষীরার তালায় ছায়াবীথি ক্লাবের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে তালা চরগ্রাম কপোতাক্ষ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু।
ছায়াবীথি ক্লাবের সভাপতি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও তালা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাইদুর রহমান সাঈদের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছায়াবীথি ক্লাবের সাধারণ সম্পাদক ও তালা উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক নাছির নাহিদ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান,তালা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইনুদ্দিন,বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন,যুবদলের সভাপতি মির্জা আতিয়ার রহমান,বাংলাদেশ বেতারের স্বনামধন্য ভাষ্যকার আলফাল হোসেন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আকবর হোসেন,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠুসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ,তালা উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মাস্টার আনোয়ারুল ইসলাম আনু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম দাদুভাই,বৈষম্যবিরোধী ছাত্র নেতা মির্জা সাকিব, রাকিবুল ইসলাম,ছায়াবীথি ক্লাবের নেতৃবৃন্দ
এ সময় হাজারো দর্শক মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। ধারা ভাষ্যের দায়িত্ব পালন করেন শিক্ষক অহিদুল ইসলাম ও শিক্ষক শেখ জাহাঙ্গীর।
উদ্বোধনী খেলায় কেশবপুর মাইকেল মধুসূধন (বাশবাড়িয়া) ফুটবল একাদশ ১-০ গোলে কপিলমুনি মেহরাব ফুটবল একাদশকে পরাজিত করে।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































