ইটনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল
আব্দুর রউফ ভুঁইয়া, কিশোরগঞ্জ ও প্রতিনিধি-কিশোরগঞ্জের ইটনা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১ সেপ্টেম্বর দুপুর ২ টায় ইটনা জেটিঘাট সংলগ্ন নদীর পাড়ের মাঠে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও কিশোরগঞ্জ পৌর কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ভূঞা। আলোচনা সভা ও দোয়া মাহফিলে ইটনা উপজেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের উপস্থিতিতে আলোচনা সভাটি এক জনসমুদ্রে পরিণত হয়।
এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা প্রশাসক কিশোরগঞ্জ- ৪ ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম মোল্লা। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে তিনি বলেন, দল যদি আমাকে মনোয়ন দেয় আগামীতে জনগণের রায়ে এলাকায় আমি যদি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে পারি হাওরের বেকারত্ব লাঘবের জন্য ইপিজেড স্থাপন করা হবে। অত্র এলাকায় যোগাযোগের জন্য অগ্রাধিকার ভিত্তিতে ব্রিজ ও কালভার্ট নির্মাণ করা হবে যাতে দ্রুত সময়ের মাঝে জেলার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। হাওরের বেকারদের বিদেশে কর্মসংস্থানের মাধ্যমে হাওরকে রেমিট্যান্স হাওরে পরিণত করা হবে।
সভায় আরো বক্তব্য রাখেন যুবদল নেতা আবু ছায়েদ, বিএনপি নেতা উজ্জ্বল মিল্কী, অ্যাডভোকেট আ. আজিজ, ইটনা উপজেলা বিএনপির অন্যতম নেতা প্রদীপ ঠাকুর, ডা. ফেরদৌস আহমেদ, ইটনা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, বিএনপি নেতা আতাউর রহমান আকন্দ, বিএনপি নেতা এরশাদ মল্লিক প্রমুখ।
এতে সভাপতিত্ব করেন, ইটনা উপজেলা বিএনপির সংগ্রামী সহ সভাপতি গোলাম রহমান, অনুষ্ঠান পরিচালনা করেন, ইটনা উপজেলা যুবদলের আহ্বায়ক আবেদ খান ও ইটনা উপজেলার যুবদলের সাবেক সভাপতি মো. ইউসুফ আলী। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































