ভোলাহাটে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সামারসিবল পাম্প বিতরণ
এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্দ্যোগে উপজেলার নিরাপদ পানি উপকারভোগী, ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে ২০২৪- ২০২৫ অর্থবছরের সমগ্র দেশের নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় সাপমারসিবল পাম্পসহ যাবতীয় বোরিং মালামাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় (২ সেপ্টেম্বর ২০২৫) উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রাঙ্গণে উপজেলার ৪৮টি নিরাপদ পানি উপকারভোগী ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে সমগ্র দেশের নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় সামারসিবল পাম্পসহ যাবতীয় বোরিং মালামাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আজমীর শেখের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিনসহ অন্যান্য সুধীজন ও স্খানীয় সাংবাদিকগণ।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































