পঞ্চগড়ে একবার ব্যবহারযোগ্য পলিথিনের সমস্যা বিষয়ক সচেতনতামূলক প্রচারণা
পঞ্চগড় প্রতিনিধি-শিক্ষার্থীদের নিয়ে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার ও পরিবেশগত সমস্যা বিষয়ক সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠান সোমবার পঞ্চগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।
শুরুতে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) রাজশাহী- রংপুর বিভাগের সমন্বয়কারী তন্ময় স্যান্নাল পাওয়ার পয়েন্টের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, প্লাস্টিকের সহজপ্রাপ্যতা, অত্যধিক ব্যবহারের ফলে প্লাস্টিক এখন জনজীবন ও পরিবেশের ওপর হুমকি হয়ে বসেছে। প্লাস্টিক বর্জ্য ও প্লাস্টিক দূষণ চক্রে প্রাকৃতিক পরিবেশ-পরবর্তী সময়ে যে বন্যপ্রাণী, বন্যপ্রাণীর আবাসস্থল এমনকি মানব জাতির ওপর বিরূপ প্রভাব সৃষ্টি করে চলেছে। আকারের ওপর ভিত্তি করে প্লাস্টিক মাইক্রো, মেসো, মাক্রোবর্জ্য—এই তিন ভাগে বিভক্ত প্লাস্টিক দূষণে ভাগ করা যায়। মানুষের নিয়মিত প্লাস্টিক পণ্যের ব্যবহার পরিবেশে দূষণের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। পলিথিন ব্যাগ, কসমেটিক প্লাস্টিক, গৃহস্থালির প্লাস্টিক, বাণিজ্যিক কাজে ব্যবহৃত প্লাস্টিক বেশিরভাগই পুনঃচক্রায়ন হয় না। এগুলো পরিবেশ থেকে বর্জ্যের আকারে নেওয়া মানুষের অসচেতনতায় প্লাস্টিক দূষণের প্রধান এবং একমাত্র কারণ বলে সচেতন মহল মনে করে। প্লাস্টিক এমন এক রাসায়নিক পদার্থ, যা পরিবেশে পচতে অথবা কারখানায় পুনঃপ্রক্রিয়াকরণ করতে প্রচুর সময় লাগে। তাই একে ‘অপাচ্য পদার্থ’ হিসেবে আখ্যা দেওয়া হয়। প্লাস্টিক বর্জ্য পরিবেশে দীর্ঘস্থায়ী ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে। সাধারণত উদ্ভিদকুল, জলজ প্রাণী, দ্বীপ অঞ্চলের প্রাণীরা প্লাস্টিক বর্জ্যের জন্য মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। প্লাস্টিক বর্জ্য ওইসব প্রাণীর বাসস্থান, খাদ্য সংগ্রহের স্থান ও উদ্ভিদের খাদ্য সংগ্রহে বাধা সৃষ্টি করছে। শুধু উদ্ভিদ ও জলজ প্রাণীই নয়, মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খায়রুল আনাম মোঃ আফতাবুর রহমান হেলালী, সহকারী প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, বেলার নেটওয়ার্ক মেম্বার শহীদুল ইসলাম শহীদ, জেলা পরিবেশ অধিদপ্তরের নমূনা সংগ্রহকারী নাহিদুল ইসলাম ও শিক্ষার্থীদের মধ্যে নাঈমা,জিনিয়া, মায়া ও নুসরাত বক্তব্য দেন।
বক্তারা একবার ব্যবহার যোগ্য পলিথিনের ক্ষতিকর দিক তুলে ধরে বলেন, শুধু আইনের প্রয়োগ নয় ব্যাপক সচেতনতার জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































