# Tags

কিশোরগঞ্জে টাইফয়েড ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি-কিশোরগঞ্জে টাইফয়েড ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সভার আয়োজন করে কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়।

এতে সিভিল সার্জন কিশোরগঞ্জ ডা. অভিজিত শর্ম্মার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ফৌজিয়া খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কামরুজ্জামান খান, ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মহসিন খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজিব আলম, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক মো. সাইফুল আলমসহ অন্যান্য দপ্তরের দপ্তর প্রধান, মাদ্রাসার মুহতামিম, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।

এসময় টাইফয়েড রোগ প্রতিরোধে ভ্যাক্সিনের কার্যকারিতা এবং ক্যাম্পেইন এর সময়সীমা ও উদ্দিষ্ট জনগোষ্টী সম্পর্কে সকলকে অবহিত করা হয়।