পাঁচবিবিতে শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ১৮ সেপ্টেম্বর/জয়পুরহাটের পাঁচবিবির শতবছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উচাই জেরকা এসসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও অভিভাবক সমাবেশ হয়।
বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে প্রতিষ্ঠানের নবগঠিত এডহক কমিটির সভাপতি প্রভাষক মোঃ সামছুল হোদা মন্ডলের সভাপতিত্বে উপকরণ বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, থানার এসআই মোঃ আসাদুজ্জামান আসাদ, আটাপুর ইউপি চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন চৌধুরী আবু, পাঁচবিবি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ আওরঙ্গজেব আকন্দ, প্রধানশিক্ষক মোঃ আব্দুল হাই, উপ-সহকারী মোঃ আসাদুর রহমান তপন ও সহকারী শিক্ষক মনিরুজ্জামান মিঠুু সহ শিক্ষক/ শিক্ষার্থী ও অভিভাবকরা।
পরিশেষে প্রতিষ্ঠানের ৬ষ্ঠ শ্রেণির শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণের স্কুল ব্যাগ বিতরণ করেন অতিথিরা।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































