খাগড়াছড়িতে যুব উন্নয়ন অধিদপ্তরে কর্মপ্রত্যাশীদের ফ্রিল্যান্সিং ট্রেনিং এর ভর্তি পরীক্ষা শুরু
ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। দেশের ৪৮ জেলার ন্যায় খাগড়াছড়ি যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর মাধ্যমের শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড এর বাস্তবায়নে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় খাগড়াছড়ি যুব উন্নয়ন অধিদপ্তরে ৪র্থ ব্যাচের লিখিত ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
লিখিত ও মৌখিক দুই ধাপে ভর্তি পরীক্ষার মাধ্যমে মোট ৭৫ জন শিক্ষার্থী নির্বাচন করা হবে। ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড এর প্রশিক্ষণর্থীদের দু’বেলা টিফিন, দুপুরে একবেলা সহ আটেন্ডেন্স খরচ বাবদ ২০০ টাকা প্রদান করা হবে। এতে তারা কাজের প্রতি আরো আগ্রহ পাবে এবং পাহাড়ের যুব শক্তি বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে আর্থিক স্বচ্ছলতা ফিরে আসবে এবং বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
খাগড়াছড়ি যুব উন্নয়ন অধিদপ্তর এ ভর্তি পরীক্ষা চলকালীন সময়ে খাগড়াছড়ি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার নুসরাত জাহান, খাগড়াছড়ি যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক হাফিজা আইরিন, খাগড়াছড়ি যুব উন্নয়ন অধিদপ্তর এর ই-লার্নিং এন্ড আর্নিং এর কো-অর্ডিনেটর মোঃ শহিদুল ইসলাম সহ কেন্দ্রের দায়িত্বে প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন।












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































