# Tags

সাত দফা দাবি আদায়ে পঞ্চগড়ে জাগপার লিফলেট বিতরণ কর্মসূচি

পঞ্চগড় প্রতিনিধি-জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা উত্থাপিত সাত দফা দাবি আদায়ে পঞ্চগড়ে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে জেলা জাগপা।

শনিবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের বিভিন্ন সড়ক ও গলিতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। জেলা জাগপার সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী নেতৃত্বে লিফলেট বিতরণ অনুষ্ঠানে জেলা যুব জাগপা সাধারণ সম্পাদক মকছেদুল আলম, উপজেলা যুব জাগপা সভাপতি আসমত, জেলা যুব জাগপা প্রচার সম্পাদক বিপুল সরকার, সহ প্রচার সম্পাদক খোকন হোসেন, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, শ্রমিক জাগপা সহ-সাধারণ সম্পাদক আবছার আলি, সদর উপজেলা জাগপার প্রচার সম্পাদক নাজমুল হক, হাফিজাবাদ ইউনিয়ন জাগপা সভাপতি আল মামুন প্রমুখ অংশগ্রহণ করেন। #