# Tags

ভালুকায় একাধিক উন্নয়নমূলক কার্যক্রমের শুভ উদ্বোধন

মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি-

ময়মনসিংহের ভালুকায় একাধিক উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। এর মধ্যে রয়েছে মিনি এমিউজমেন্ট পার্ক, “গ্রীন অ্যান্ড ক্লীন ভালুকা” কর্মসূচির আওতায় ১ লাখ বৃক্ষরোপণ, ভালুকা গার্লস স্কুলের সামনে অভিভাবক ছাউনি এবং সড়কদ্বীপে লেটারিং ও ফোয়ারা স্থাপন।

ভালুকা উপজেলা পরিষদ চত্বরে এই সকল উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।

রবিবার(৫অক্টোবর) বিকালে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদ চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

“গ্রীন অ্যান্ড ক্লীন ভালুকা” গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের মধ্য দিয়ে পরিবেশবান্ধব উন্নয়নের বার্তা দেন অতিথিরা।

পরে ভালুকা উপজেলা পরিষদ হলরুমে “ভালুকার সামগ্রিক উন্নয়নে করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে  জেলা প্রশাসক মুফিদুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ,উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক সালাহউদ্দিন আহমেদ,মজিবুর রহমান মজু, রুহুল আমীন, উপজেলা জামায়াতের আমীর মোঃ ফজলুল হক পাঠান,ভালুকা পৌর বিএনপির আহবায়ক হাতেম খান,যুগ্ন-আহবায়ক আহসানউল্লাহ খান রুবেল,আবুল কালাম আজাদ সহ উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা।

সভায় বক্তারা  বলেন,এই উন্নয়নমূলক উদ্যোগগুলো বাস্তবায়নের মাধ্যমে ভালুকা উপজেলা আরও আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে রূপ নেবে—এমন প্রত্যাশা তাদের।