# Tags

কিশোরগঞ্জে টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে সংবাদ সম্মেলন

আব্দুর রউফ ভুঁইয়া কিশোরগঞ্জ প্রতিনিধি-জেলায় টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় জেলা সিভিল সার্জন কনফারেন্সে রুমে এ আয়োজন করা হয়।

সিভিল সার্জন ডা.অভিজিত শর্মার সভাপতিত্বে প্রেসকনফারেন্সে কি নোট উপস্থাপন করেন ডা. পল্লব কুমার দেবনাথ ।

অনুষ্ঠানে জানানো হয়, জেলার ১৩ উপজেলায় ৯ লাখ ৫৬ হাজার ৭৭৪ জনকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। সেই লক্ষ্যে নিবন্ধন কার্যক্রম চলছে। ইতিমধ্যে ৩১ ভাগ নিবন্ধন করা হয়েছে। আগামী ১২ অক্টোবর থেকে শুরু হয়ে মাসব্যাপী টিকাদান কার্যক্রম চলবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুকে ১ ডোজ টিসিভি টিকা দেয়া হবে।

অনুষ্ঠানে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা পল্লব কুমার দেবনাথ,সাভিলেন্স ইম্যুনাইজেশন ডা. আজিজুল হক তানজিল, মেডিকেল অফিসার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, কিশোরগঞ্জ জেলা, ডা. তারিকুল ইসলাম ন্যাশনাল ইপিআই স্পেশালিস্ট, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক মোঃ রুহুল আমীনসহ জেলার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন বলেন, এই ভ্যাকসিনের কোন সাইড ইফেক্ট নেই। আপনাদের সন্তানকে নির্ভয়ে টাইফয়েডের টিকা দিতে পারেন। সরকারের মহত এ কার্যক্রমকে সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।