শহীদদের অবাস্তবায়িত আকাংখা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই বাংলার মাটিতে বাস্তবায়ন হবে- নাটোরে- ডা: ইয়াছির আরশাদ রাজন
নাটোর জেলা প্রতিনিধি-নাটোরের লালপুরে তারেক রহমানে ঘোষিত ৩১ দফা মানুষের কাছে পোঁছে দেওয়ার অংশ হিসেবে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নে দুয়ারিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দুয়ারিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি, নাটোর-১ (লালপুর- বাগাতিপাড়ার) ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, লালপুর উপজেলা বি এন পি’র সাবেক আহবায়ক,ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, নাটোর জেলা বি এন পি’র সদস্য ,ডা: ইয়াসির আরশাদ রাজন।
জনসভায় ডাঃ ইয়াসির আরশাদ রাজন বলেন, শহীদদের অবাস্তবায়িত আকাংখা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই বাংলার মাটিতে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ”। সেই লক্ষ্যে বিএনপির কাজ তারই প্রেক্ষিতে তারেক রহমানের ৩১ দফা জনগনের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছি।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































