বিভেদ ভুলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীর্ষ মার্কা প্রতিকে ভোট জয়যুক্ত করতে হবে,,,,,নাটোরে দুলু
নাটোর জেলা প্রতিনিধি-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য ও সাবেক মন্ত্রী এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, সকল ভেদাভেদ ,সকল দ্বন্দ্ব, বিভেদ ভুলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীর্ষ মার্কা প্রতীকে ভোট জয়যুক্ত করতে হবে।
এই ধরনের শীর্ষের নেতা হচ্ছে তারেক রহমান। এই তারেক রহমান এই পনেরো ১৬ টা বছর দেশের বাহিরে থেকে এই বিএনপি কে সংগঠিত করছে। তারেক রহমান নেতৃত্বে আজকে ১৫ টা বছর তারেক রহমানকে দেশে আসতে দেওয়া হয় নাই ।
দুলু আরো বলেন, এই ১৫টা বছর আমাদের জেলে কেটে গেছে আমাদের মা আমাদের নেত্রী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই ১৫টা বছর জেলে খানায় মানবেতর জীবন যাপন করতে হয়েছে। ভাইয়েরা আমার এই জন্যই আপনাদের কাছে আমার আহ্বান, আপনাদের কাছে আমার অনুরোধ, আগামীতে যে সুযোগ এসেছে বাংলাদেশের রাজনীতিতে অমল পরিবর্তন। আপনারা ২০০১ সালে যা করেছি ২০২৫ সালে তারেক রহমান যে ৩১ দফা দিয়েছে , এই ৩১ দফা সাথে আমাদের গ্রাম বাংলার মা বোনের জীবনে উন্নয়নের কথা বলা হয়েছে।
তিনি আজ শনিবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক বিজয়ী করার লক্ষ্যে নাটোর সদর উপজেলার ১ নং ছাতনী ইউনিয়নের ১ নং ওর্য়াড আগদিঘা ভোট কেন্দ্র নির্বাচন পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভায় এসব কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, , যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব,মোস্তাফিজুর রহমান শাহিন, ,নাসিম উদ্দিন নাসিম, যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম,১ নং ছাতনী ইউনিয়নের নেতৃবৃন্দ সহ দলের নেতা কর্মিরা।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































