# Tags

‎সোমবার ছাত্র-যুব সমাবেশে তালায় আসছেন জামায়াত সেক্রেটারী অধ্যাপক গোলাম পরোয়ার ‎

শফিকুল ইসলাম, তালা সাতক্ষীরাঃ সোমবার ২০ অক্টোবর তালায় ছাত্র-যুব সমাবেশে আসছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ।

‎এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় ২০ অক্টোবর সোমবার তালা ফুটবল মাঠে ছাত্র ও যুব সমাবেশকে সফল করার আহ্বান জানান।
‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক এবং জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
‎এসময় জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সমাবেশ সফল করতে বিভিন্ন দিকনির্দেশনা ও করণীয় নির্ধারণ করেন।

‎উল্লেখ্য, ২০ অক্টোবর সোমবার সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলামপরোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, তালা- কলারোয়া আসনের সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। এছাড়াও কেন্দ্রীয় ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।