পাঁচবিবিতে তারুণ্যের উৎসব, বির্তক প্রতিযোগিতা
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ২১ অক্টোবর/তারুণ্যের উৎসব-২৫ উদযাপন উপলক্ষে বিভিন্ন স্কুল, কলেের শিক্ষার্থীদের অংশগ্রহণে বির্তক, রচনা, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১০’টায় দিনব্যাপী জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
প্রতিযোগিতায় বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আজাদ আলী ও আব্দুল হাই মাষ্টার।প্রতিযোগিতায়” অন্যায়ের উপর প্রতিবাদই একমাত্র উপায়, নতুন সমাজ বির্ণিমানে তরুণ সমাজের ভূমিকায় মুখ্য ও দূর্নীতিই উন্নয়নের পথে একমাত্র বাধা বিষয়ে বির্তক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































