# Tags

নাটোরের সিংড়ায় জেলা বিএনপির যুগ্ন আহবায়ক দাউদার মাহামুদের লিফলেট বিতরন ও সমাবেশ

নাটোর প্রতিনিধি.নাটোরে জেলা বিএনপির যুগ্ন আহবায়ক দাউদার মাহামুদ বলেন, এই সতেরো বছর হামলা মামলা নির্যাতনের মাধ্যেমে ঘরে থাকতে পারিনি।
আমার নামে অনেক মামলা এই সতেরো বছর ঘরে থাকতে পারিনি।কিন্তু ঘর ছেড়েছি কিন্তু দল ছাড়িনি।
আজ বৃহস্পতিবার বিকেলে নাটোররের সিংড়া উপজেলার ফেরিঘাট থেকে লিফলেট বিতরন শুরু ও লিফলেট বিতরন শেষে বনাঢ্য সোভাযাত্রা বের করে সিংড়ার প্রধান প্রধান সড়ক ঘুরে কোর্ট মাঠে প্রায় ২০ হাজার লোকের সমাগম তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরন ও সমাবেশ তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন সিংড়া বিএনপির আহবাযক সদস্য সংগ্রহ ও নির্বাচন পরিচালনা কমিটি সিংড়া উপজেলা ফয়জুন নেহা পুতুল,সিংড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক বোরহান উদ্দিন বাবু, সিংড়া উপজেলা যুবদলের আহবায়ক হাবিবুর রহমান হাবিব,সদস্য সচিব সদস্য সংগ্রহ ও নির্বাচন পরিচালনা কমিটি তাইজুল ইসলাম সহ সিংড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।