লোহাগড়ায় কুরআন বিতরণ অনুষ্ঠান নিয়ে নবী করিম (সাঃ) সম্পর্কে কটূক্তি করায় নিন্দা ও প্রতিবাদের ঝড়
ইকবাল হাসান,নড়াইল প্রতিনিধি-লোহাগড়ায় কুরআন বিতরণ অনুষ্ঠানে নিউজ পোস্ট করলে তন্ময় ডিএস নামক ফেজবুক আইডিতে নবী করিম (সাঃ) সম্পর্কে কটূক্তি করায় এলাকাবাসীর মধ্যে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।
নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজে ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে রবিবার (২৬ অক্টোবর) সকালে পবিত্র কুরআন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সময় অনুষ্ঠানের কার্যক্রম এনটিভি চ্যানেলে সরাসরি ( ফেসবুক লাইভ) সম্প্রচারিত হয়।
অনুষ্ঠানটি লাইভ চলাকালে ও পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিওর কমেন্ট বক্সে Tonmoy SD নামের একটি ফেসবুক আইডি থেকে পবিত্র কুরআন এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটূক্তিমূলক ও যৌনতা নিয়ে অবমাননাকর মন্তব্য করা হয়।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুসলমানদের মধ্যে চরম ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়। এলাকাবাসী, কলেজের শিক্ষার্থী, এবং বিভিন্ন ধর্মপ্রাণ মানুষ এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন
“একজন মুসলমানের হৃদয়ের কেন্দ্রে আঘাত হেনেছে এই মন্তব্য। এ ধরনের ধর্মীয় অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে উক্ত Tonmoy SD নামের ফেসবুক আইডি ব্যবহারকারীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।
ইতিমধ্যে বিষয়টি নিয়ে স্থানীয় ধর্মপ্রাণ মানুষ ও ছাত্রসমাজের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। অনেকে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন যাতে এমন অপকর্ম আর কেউ করার সাহস না পায়।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।#











































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































