লোহাগড়ায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ইকবাল হাসান, নড়াইল প্রতিনিধি-নড়াইলের লোহাগড়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টার দিকে শহরের লোহাগড়া সিএন্ডবি চৌরাস্তা থেকে যুবদলের উদ্যোগে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মেইন গেটে এসে শেষ হয়। পরে সেখানে সমসবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক এস এম শফিকুজ্জামান তারিক।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, নড়াইল জেলা যুবদলের সভাপতি মোঃ মশিয়ার রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সভাপতি মোঃ মিলু শরিফ, সাধারণ সম্পাদক এস এম মশিয়ার রহমান সান্টু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন প্রমুখ।
এছাড়াও মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, পৌর যুবদলের আহবায়ক মোঃ রবিউল ইসলাম, সদস্য সচিব মোঃ হেলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোল্যা আকিদুল ইসলাম দুলু, যুবদল নেতা তানভীর রহমান, সোহেল রানা লাক্সমী, মোঃ সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী ইকবাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস কে মিন্টু, জয়পুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহিন মাহামুদ, সদস্য সচিব মোঃ নাজমুল হুদা, নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান, মল্লিকপুর ইউনিয়ন যুবদল সভাপতি মোঃ তিথুন সিকদার, লাহুড়িয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের যুবদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। #













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































