অসহায় শিশুসহ মাকে সহযোগিতার হাত বাড়িয়ে প্রশংসায় ভাসছেন জেলাপ্রশাসক শামীম আরা রিনি
ইকবাল হাসান, নড়াইল প্রতিনিধি-খোলা আকাশের নিচে শিশু সন্তান নিয়ে জীবনযাপন করা অসহায় এক মা কে সহযোগিতার হাত বাড়িয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন বান্দরবান পার্বত্য জেলার মানবতার জেলাপ্রশাসক শামীম আরা রিনি।
জানা যায়,শিশু সন্তান সহ একজন অসহায় নারী বান্দরবান সদরের ট্রাফিক মোড়ে খোলা আকাশের নিচে জীবনযাপন করছেন এমন খবর পেয়ে বৃহস্পতিবার সেখানে দ্রুত ছুটে যান বান্দরবান পার্বত্য জেলার মানবিক জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি।
জেলা প্রশাসক অসহায় ওই নারীর খোঁজ খবর নেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে তার ও তার শিশু বাচ্চার খাবার, পোষাক, ডায়াপার, এবং সুচিকিৎসা ব্যবস্থা করার জন্য নির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে জেলা প্রশাসকের নির্দেশে জেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে নারী ও শিশুর পুনর্বাসনের ব্যবস্থা করা হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বান্দরবান পার্বত্য জেলা, সহকারী কমিশনার(গোপনীয়), উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি সহযোগিতা নিয়ে সর্বদাই অসহায় মানুষের পাশে থাকেন। জেলার উন্নয়ন কাজ, আইন-শৃংখলা ও শিক্ষার উন্নয়নে অগ্রনী ভূমিকা পালন করে আসছেন। তিনি এ জেলার মানুষের আস্থার প্রতিক হয়ে উঠেছেন। একজন মমতাময়ী মা হিসাবেও তিনি এ জেলায় প্রশংসা কুড়িয়েছেন।
#














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































