হিলিতে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
হিলি (দিনাজপুর)প্রতিনিধি :দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় ল্যাম্ব কমিউনিটি হেলথ্ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম (সিএইচডিপির) উদ্যোগে “কমিউনিটি সেফটি শিল্ড (CS2)” প্রকল্পের অবহিতকরণ কর্মশালা হয়েছে। কর্মশালাটি ১৩’নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
ল্যাম্ব সিএইচডিপির পরিচালক উৎপল মিন্জীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম। এছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাব্বির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ আরজেনা বেগম, সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুদ রানা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামসুল আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ শফিউল ইসলাম, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সংস্থার বোর্ড সদস্য ডা. শান্তিধানী মিনজ, বোর্ড সদস্য বিলাস তিগ্যা, সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, শিক্ষকগণ, কমিউনিটি সহ ধর্মীয়নেতা।
মানবপাচার প্রতিরোধ, মানসিক স্বাস্থ্য উন্নয়ন এছাড়া যৌন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে যৌথ উদ্যোগে গুরুত্বারোপ করেন কর্মশালায় উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কো-অর্ডিনেটর কমিউনিটি সেফটি শিল্ড প্রকল্পের টেকনিক্যাল নিরঞ্জন বর্মণ।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































