# Tags

পানছড়ি উপজেলায় বিএনপি’তে যোগ দিলেন দুই মুক্তি যোদ্ধা সহ অন্যান্য সংগঠনের শতাধিক নেতাকর্মী

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিএনপি’তে যোগদান করেছেন
দুই মুক্তি যোদ্ধা, জাকের পার্টি, ইসলামী আন্দোল সহ অন্যান্য সংগঠনের শতাধিক নেতাকর্মী। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে পানছড়ি উপজেলার বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন এর সভাপতিত্ত্বে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি ২৯৮নং সংসদীয় আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া।

যোগদান অনুষ্ঠানে পানছড়ি উপজেলার দুই বীর মুক্তি যোদ্ধা, জাকের পার্টি, ইসলামী আন্দোল সহ অন্যান্য সংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মীদের ধানের শীষ দিয়ে বরণ করে নেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

অনুষ্ঠানে যোগদানকারীরা জানান, তারা দীর্ঘদিন জাকের পার্টি, ইসলামী আন্দোল, জামা’য়াত ইসলামী’র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আজকে স্বেচ্ছায় ও সজ্ঞানে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি’তে যোগদান করেছেন। তারা আরও বলেন, খাগড়াছড়ি জেলার উন্নয়নে ওয়াদুদ ভূইয়া’র প্রয়োজন। একই সাথে তারা বলেন, বিগত ১৭ বছর তারা বঞ্চিত হয়েছেন। কিন্তু সাবেক সাংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া’র থাকাকালীন সময়ে পাহাড়ে অভূতপূর্ণ উন্নয়ন হয়েছিল। তাই আবারও তাদের ভূল শুধরে নতুনভাবে রাজনৈতিক পথচলার জন্য আজকে বিএনপিতে যোগদান করেছেন। অনুষ্ঠানে তারা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এসময় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেন, শুরুতে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা জন্য দোয়া মোনাজাত প্রার্থনা করেন। এবং বলেন, আমরা শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দলের জন্য কাজ করছি। আজকে আপনারা স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়েছেন এজন্য আপনাদের ধন্যবাদ। আসন্ন সাংসদ নির্বাচনের সবাইকে এক হয়ে কাজ করার জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।

যোগদান অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা ও পানছড়ি উপজেলার বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।