বিষ মাখানো সরিষা বীজ খেয়ে শতাধিক পাখির মৃত্যু
শফিকুল ইসলাম, তালা, সাতক্ষীরা :সাতক্ষীরা জেলা তালা উপজেলায় বিষ মাখানো সরিষা বীজ খেয়ে শতাধিক পাখির মৃত্যু হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেল থেকে উপজেলার হরিশ্চন্দ্রকাঠি গ্রামে একের পর এক পাখি মারা যেতে দেখা যায়।
খবর পেয়ে রোববার খুলনা বন বিভাগের ওয়াইল্ডলাইফ অ্যান্ড বায়োডাইভারসিটি কনজারভেশন অফিসার তন্ময় আচার্য্য ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয়দের ভাষ্য, ১৯ ডিসেম্বর হরিশ্চন্দ্রকাঠি বিলে সরিষা বীজ বোনেন তালা মহিলা কলেজের প্রদর্শক আব্দুল বারী। পাখির ক্ষতি থেকে ফসল রক্ষায় বোনার আগে বীজে বিষ মাখানো হয়। পরদিন ওই ক্ষেতে শতাধিক ঘুঘু ও কবুতরের বিচরণ করা পাখিগুলো মারা যেতে থাকে। গত দুদিনে ৮০টি কবুতর ও একটি ঘুঘু পাখির মরদেহ পাওয়া গেছে।
হরিচন্দ্রকাটি গ্রামের জিন্নাত খা ও হায়দার আলী, রহিমা বাদ গ্রামের আজিজ সরদার জানান, তাঁদের ৮০ টি কবুতর মারা গেছে।
তাঁরা প্রশ্ন তুলে বলেন, পাখিরা তো বুঝে না—কোন বীজে বিষ মাখানো আছে। ঘটনার ক্ষতিপূরণ ও দায়ীদের বিচারের দাবি জানান তাঁরা।
ঘটনাস্থল পরিদর্শন শেষে তন্ময় আচার্য্য সাংবাদিকদের বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































