ছাত্রদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তালা সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ
শামীম খান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি-বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে তালা সরকারি কলেজ ছাত্রদল।
বুধবার (১ জানুয়ারি) তালা সরকারি কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ সোহাগ আহমেদ সাগর–এর নেতৃত্বে কলেজ প্রাঙ্গণের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন তালা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি আল হাসান, ছাত্রনেতা হাসিবুল ইসলাম শান্ত, মেহেদী হাসান আকাশ, আতিক আশহাব সৌরভ, সাইফুল ইসলাম, রিয়াদ ইসলামসহ কলেজ ছাত্রদলের একঝাঁক নেতাকর্মী।
কর্মসূচি শেষে নেতাকর্মীরা জানান, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিবেশবান্ধব কর্মসূচির মাধ্যমে দলের আদর্শ তুলে ধরার পাশাপাশি দেশের গণতন্ত্র ও স্বাধীনতার জন্য বেগম খালেদা জিয়ার অবদান শ্রদ্ধাভরে স্মরণ করতেই এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































