# Tags

নড়াইলে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলোচনাসভা ও দোয়া মাহফিল

নড়াইল প্রতিনিধি।। নড়াইলে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ১৮ জানুয়ারি) বিকেলে নড়াইল সদর উপজেলার ৫ নং শাহাবাদ ইউনিয়ন বিএনপির আয়োজনে শাহাবাদ মাদ্রাসা মাঠে এই আলোচনাসভা ও দোয়ার আয়োজন করা হয়।

৫ নং শাহাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: হারেজ শিকদারের সভাপতিত্বে ও সদর উপজেলা যুবদলের আহবায়ক তরিকুল ইসলাম পিয়ালের পরিচালনায় আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন
জেলা বিএনপির বর্তমান সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মাহাবুব মোর্শেদ জাপল, সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান, সাবেক যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম পলাশ, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, নড়াইল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল খবির রেজা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, জেলা কৃষকদলের সাবেক সভাপতি মো: নবীর হোসেন, সাবেক সম্পাদক এনামুল হক চন্দন, নড়াইল সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব নিয়াজ আহম্মদ, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুসা মোল্যা, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এইচএম রাশেদ,
ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুবেল হাসান, শ্রমিক নেতা সোহেল রানা মুকুটসহ প্রমূখ।

আলোচনাসভায় এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ বলেন, আপনারা কোন সন্ত্রাসী চাঁদাবাজদের ভোট দিবেন না ; আপনারা ধানের শীষে ভোট দিন। তারেক রহমানের মার্কা ধানের শীষ মার্কা। দেশের উন্নয়ন ও অগ্রগতির মার্কা ধানের শীষ মার্কা। আগামীর বাংলাদেশ গড়তে এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য ধানের শীষের বিকল্প নেই।

সভাশেষে হাফেজ মাহফুজ জামান খানের সঞ্চালনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিএনপির নেতা-কর্মী, সমর্থকসহ নানা শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।