# Tags

খাগড়াছড়িতে জমি বিরোধের জেরে দুই পক্ষের মারামারিতে আহত এক জনের মৃত্যু – গ্রেপ্তার দুই জন

খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ি সদরস্ত কমলছড়ি ইউনিয়নের ভূয়াছড়ি গ্রামে দুই পরিবারের মধ্যে জমি বিরোধ’কে কেন্দ্র করে আহত বিমল ত্রিপুরা চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। শনিবার বিকেলে পুলিশ সুপার কাযালয়ের সন্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাৎ হোসেন এই তথ্যটি নিশ্চিত করেন।

এসময় তিনি আরও জানান, এ মামলায় ২জনকে গ্রেফতার করা হয়েছে । তারা হলেন আবদুর রশীদ ও আলামিন। অন্য আসামিদের ও গ্রেফতারের অভিযান চলছে। এবং প্রশাসন এ বিষয়ে সতর্ক ও পুলিশি নজরদারি বাড়িয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল সহ জেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য; গত ১৪ই জানুয়ারি মংশুিতু ও আব্দুল বসিরের পরিবারের মধ্যে ভুয়াছড়ি রাজশাহী টিলা এলাকায় ভূমি বিরোধ নিয়ে সংঘর্ষ সংঘটিত হয়েছিল।