# Tags

খাগড়াছড়িতে দাড়িপাল্লার সমর্থনে ত্রিপুরা চাকমা ও মারমা সম্প্রদায়ের মিছিল ও সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে দাড়িপাল্লার সমর্থনে ত্রিপুরা চাকমা ও মারমা সম্প্রদায়ের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে খাগড়াছড়ি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে মিছিলটি শেষে শাপলা চত্বর মুক্ত মঞ্চে সমাবেশে অংশ নেন ত্রিপুরা, চাকমা ও মারমা সম্প্রদায়ের জনগোষ্ঠী।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে ২৯৮নং খাগড়াছড়ি আসনে জামা’য়াত ইসলামীর প্রার্থী এডভোকেট ইয়াকুব আলী।

এসময় তিনি বলেন, দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করলে পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবে। এবং মানবিক শহর হিসেবে উপহার দিবে। এই অঞ্চলের শিক্ষা, চিকিৎসা সেবার নিশ্চিত করবে। তাই সবাইকে এক হয়ে আগামী ১২ফেব্রয়ারি ১০দলীয় জোট দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন।

সমাবেশে ত্রিপুরা-মারমা-চাকমা সমন্বয়কারী চন্ডীনাথ ত্রিপুরার সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আমির সৈয়দ আব্দুল মোমেন , মারমা প্রতিনিধি চাথোয়াই মারমা, ত্রিপুরা প্রতিনিধি লিচি ত্রিপুরা।