পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
বায়েজীদ, পলাশবাড়ী (গাইবান্ধা) :পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে বুধবার (৪ মার্চ) পলাশবাড়ী উপজেলা পরিষদ চত্বরে একটি বিক্ষোভ মিছিল করেছেন উক্ত কলেজের শিক্ষার্থী বৃন্দ।
শিক্ষার্থীরা, পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা পরিষদ চত্বরে এসে মিলিত হয় এবং ৩১ গাইবান্ধা ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু সাথে অভিযোগ দায়ের প্রসঙ্গে সাক্ষাৎ করেন।
অভিযোগে তারা উল্লেখ করেন, আসন্ন এইচএসসি ২০২৬ইং পরীক্ষার ফরম ফিলাপের জন্য বোর্ড কর্তৃক মানবিক বিভাগের জন্য ২৫৭৫/- ধার্য করা হয়েছে। কিন্তু কলেজ থেকে নোটিশের মাধ্যমে আমাদেরকে জানানো হইছে মানবিক বিভাগের ফরম ফিলাপ ফি
৪৫০০/- (চার হাজার পাঁচশত) টাকা। এই বিষয়ে আমরা শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষের সঙ্গে
কথা বললে তিনি আমাদের উপর রাগান্বিত হয়ে যায়। পরবর্তীতে আরোও ২০০/- (দুইশত) টাকা বাড়ানো হবে বলে জানায়। স্যারের সাথে আবার কথা বলতে গেলে তিনি আমাদের দেখিয়েনেওয়ার হুমকি দেয়। নির্ধারিত ফি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থীরা চরম বিক্ষুদ্ধ ।
বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে অনেক শিক্ষার্থীর পরিবারের পক্ষে অতিরিক্ত এই অর্থ পরিশোধ করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। ফলস্বরূপ, অনেক মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা তাদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এমতাবস্থায় সকল শিক্ষার্থীদের দিক বিবেচনা করে শুধুমাত্র বোর্ড ফি এর ২৫৭৫/- (দুই হাজার পাঁচশত পঁচাত্তর) টাকা নেওয়ার মাধ্যমে এইচএসসি ফরম ফিলাপ-২০২৬ এর কার্যক্রম সম্পূর্ণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন উপরোক্ত বিষয়টি সু-বিবেচনা পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আপনার সু-মর্জি হয়।
এ সময়ে পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজের সকল শিক্ষার্থীবৃন্দে মধ্যে আইরিন আক্তার,সুরাইয়া, রিদি,শিফা,সেমি,সুদেবি,রিতা, তাসলিমা, প্রীতি, মুনতাকা,মিথিলা, মোনালিসা, শিলা, নিশি,আখি, তাসলিমা, অঞ্জলি, রিয়া , রেজওয়ানা সহ প্রায় ৪১ জন শিক্ষার্থী গণ স্বাক্ষর করে উপজেলা শিক্ষা অফিস এবং সংসদ সদস্যের নিকট অভিযোগটি দায়ের করেন।











































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































