কুলিয়ারচরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): ১৩ মার্চ শুক্রবার বাদ মাগরিব কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের কান্দিগ্রামস্থ রহমানিয়া ফারুকিয়া নকশেবন্দিয়া দরবার শরীফের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সুলতানুল আবদাল হযরাতুল আল্লামা আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আব্দুল হক শাহ্ নকশেবন্দি (রহ.) এর প্রথম খলিফা ও রহমানিয়া ফারুকিয়া নকশেবন্দিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মোহাম্মদ ফারুক শাহ্ নকশেবন্দি (মা.জি.আ.), ছয়সূতী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সালাহ উদ্দিন মুর্শেদ নিজামী বাবুল, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক মানব জমিন প্রতিনিধি এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, মো. মামুনুর রশীদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, আহসান হাবিব, আনিসুর রহমান তৌহিদ, মাহবুবুর রহমান ছোটন, মো. ইলিয়াস মাস্টার, মো. মজিবুর রহমান জুলহাস, মো. বাবুল মিয়া, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ কাইসার হামিদ, দৈনিক আমার দেশ প্রতিনিধি মোহাম্মদ আলী সোহেল ও সাপ্তাহিক প্রমাণ চিত্র স্টাফ রিপোর্টার প্রবীর চন্দ্র সূত্রধর সহ রহমানিয়া ফারুকিয়া নকশেবন্দিয়া দরবার শরীফের ভক্তবৃন্দ।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































