# Tags

লোহাগড়ার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০০২ এর পুনর্মিলনী অনুষ্ঠিত

ইকবাল হাসান, নড়াইল প্রতিনিধি:“সকল সংশয়ের অবসান হোক, শুরু হোক মিলনের আহ্বান—সকলের মনে বাজুক একই সুর, এক সাথে চল বহুদূর”—এই স্লোগানকে ধারণ করে নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০০২ এর পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে রামপুরস্থ একটি নিরিবিলি পিকনিক স্পটে আয়োজিত এ পুনর্মিলনীতে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে সাক্ষাৎ, স্মৃতিচারণ ও আড্ডায় মেতে ওঠেন অংশগ্রহণকারীরা।
পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত স্মৃতিচারণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ কাদেরুজ্জামান এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর শরীফ আল মারুফ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রভাত কুমার বিশ্বাস, সিনিয়র শিক্ষক বাবু অমলেন্দু চক্রবর্তী, সাবেক প্রধান শিক্ষক মোঃ হাসানুজ্জামান, সিনিয়র শিক্ষক মোঃ মুরাদুদ্দৌলা, বর্তমান প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান এবং শিক্ষক মোঃ শহিদুল ইসলাম।
বক্তারা তাদের বক্তব্যে শিক্ষাজীবনের স্মৃতি রোমন্থন করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলা আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
আয়োজকরা জানান, ২০২৭ সালে এই ব্যাচের ২৫ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উৎসব আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সভাপতি করা হয়েছে মোঃ কাদেরুজ্জামানকে। সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ মনি হাসান, কাজী রাজীব হাসান ও মোঃ ইমামুল হক মিন্টু। সাধারণ সম্পাদক শরীফ এনামুল হক এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তনু ও সহ-সাংগঠনিক সম্পাদক এস এম শাহিন উদ্দিন। কোষাধ্যক্ষ (ট্রেজারার) হিসেবে দায়িত্ব পেয়েছেন বি এম শরীফুল ইসলাম।
এছাড়া প্রচার ও দপ্তর সম্পাদক মোঃ মিরাজুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক সুজন দাস, স্বাস্থ্য সম্পাদক আনিচুজ্জামান (শান্ত), ক্রীড়া সম্পাদক মোঃ সবুজ শেখ, সহ-ক্রীড়া সম্পাদক মোঃ রাহীদ খান, আইন ও নিরাপত্তা সম্পাদক সৌমেন ঘোষ এবং সহ আইন ও নিরাপত্তা সম্পাদক আসিফুজ্জামান জিকো দায়িত্ব পালন করবেন। বিদ্যালয় সমন্বয় সম্পাদক করা হয়েছে কাজী আল মামুনকে।
কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন শফিক আহমেদ খান (শিমুল), মেসবাহউদ্দিন, শরীফ আল মারুফ (ফাহাদ), তারেক আজিজ, শুভ্র সৈকত বিশ্বাস ও আহমেদ গিয়াস বুরহান (পাভেল)। নির্বাহী সদস্য হিসেবে আছেন আল আমিন (মিলন), রকি ইসলাম, সৈয়দ রাজু, সজল দাস, মাহামুদ, হারান চন্দ্র, রঞ্জন রায়, রাজু আহমেদ, চঞ্চল, এস এম ইমরান, তুষার ও কামরুল ইসলাম।
দিনব্যাপী এই আয়োজনের শেষ হয় আনন্দঘন পরিবেশে, যেখানে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মিলিত হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।