# Tags

পঞ্চগড়ে মা ও অভিভাবক সমাবেশ

পঞ্চগড় প্রতিনিধি-শিক্ষার্থীদের শিখন ঘাটতি ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার লক্ষ‍্যে বৃহস্পতিবার বিকেলে মীরগড় সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে শিক্ষার্থীদের শিখন দুর্বলতা চিহ্নিতকরণ, পরিষ্কার পরিচ্ছন্নতা, নিয়মিত উপস্থিতকরণে প্রতিবন্ধকতা, লেখা ও পড়ায় পিছিয়ে থাকার কারণ সমূহ চিহ্নিত করে নিরাময় মূলক ব‍্যবস্থা বিষয়ে আলোচনা করা হয়।

সমাবেশে শিক্ষার্থীদের শিখন দুর্বলতা ও করণীয় বিষয়ে বক্তব্য দেন বিদ‍্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মো: নূর আজম, সহকারি শিক্ষক মো: আতাউর রহমান, মোছা : সেলিনা আকতার, মোছা: রমজিনা আকতার, মো: শাহাজুল ইসলাম, শিক্ষার্থী অভিভাবক জনাব মো: রাজিব আজফার, মো: আকবর আলী, মোছা : জেনি আকতার, মোছা: কাজল প্রমূখ।
সমাবেশে শতাধিক মা ও শিক্ষার্থী অভিভাবক অংশ নিয়ে তাদের সুচিন্তিত মতামত প্রকাশ করেন। #