# Tags

জেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত শ্রেষ্ঠ ইমাম লামার মাওলানা হাবিবুল্লাহ

বেলাল আহমদ,বান্দরবান-ইসলামিক ফাউন্ডেশন বান্দরবানের আয়োজনে বান্দরবান সদর উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম বাছাই ও সম্মেলন (১৪মে) বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।।

শ্রেষ্ঠ ইমাম বাছাই শেষে দুপুরে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ (০৩জন) ইমামকে সনদপত্র হাতে তুলে দেন জেলা প্রশাসক মো.সানিউল ফেরদৌস।

এসময় ইসলামিক ফাউন্ডেশন বান্দরবানের উপ-পরিচালক মো:সেলিম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি।
এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, ইসলামিক ফাউন্ডেশন বান্দরবানের বিভিন্ন কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত শ্রেষ্ঠ (৩জন)
যথাক্রমে প্রথম স্থান অধিকার করেন রোয়াংছড়ি উপজেলা মডেল মসজিদ খতিব মাওলানা ফজলুল কাদের চৌধুরী, দ্বিতীয় বান্দরবান সদর উপজেলা জামে মসজিদ খতিব হাফেজ মাওলানা মো: শহিদুল ইসলাম, তৃতীয় লামা কাটাপাহাড় জামে মসজিদ খতিব মাওলানা মো:হাবিব উল্লাহ।মাওলানা হাবিবুল্লাহ আজিজ নগর ইউনিয়নের চেয়ারম্যান পাড়ার মরহুম মাওলানা মোঃ শরীফের পুত্র।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক মো:সানিউল ফেরদৌস বলেন, সমাজে আমাদের ইমামদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। ইমামরা শুধু ইমামতি নয়, ইমামের পাশাপাশি সমাজের জন্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, আর তাই ইমামদের সমাজে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

ইসলামিক ফাউন্ডেশন বান্দরবানের কর্মকর্তারা জানান, জেলা পর্যায়ে বাছাইকৃত শ্রেষ্ঠ ৩জন ইমাম আগামীতে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবেন এবং সেখানে শ্রেষ্ঠত প্রমান করতে পারলে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে।