পঞ্চগড়ের আটোয়ারীতে হত দরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ
পঞ্চগড় প্রতিনিধি-পঞ্চগড়ের আটোয়ারীতে হত দরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে দুইটি করে ছাগল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-বিএনএফ’র আর্থিক সহায়তায় মির্জাপুর ইউনিয়ন সমাজ কল্যাণ ফেডারেশনের উদ্যোগে গ্রামীন হত দরিদ্র মহিলাদের ছাগল পালনের মাধ্যমে আর্থ সামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় ২১ জন নারীর মাঝে এ সকল ছাগল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার রিপা মনি দেবী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মির্জা হেলাল। অনুষ্ঠান সঞ্চালনায় করেন মোহাম্মদ আজিজুল হাকিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মির্জাপুর ইউনিয়ন সমাজ কল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান দবিরুল ইসলাম।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































