ইসলামিক রিলিফ বাংলাদেশের কোরবানি প্রোগ্রামের উদ্যোগে মিঠামইন ও অষ্টগ্রামে গরু কোরবানি ও মাংস বিতরণ
আব্দুর রউফ ভুঁইয়া কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি-কিশোরগঞ্জের মিঠামইন ও অষ্টগ্রামে ইসলামিক রিলিফ বাংলাদেশের কোরবানি প্রোগ্রাম ২০২৬ উপলক্ষে গরু কোরবানি ও মাংস বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ২৮ মে ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত “কোরবানি প্রোগ্রাম ২০২৬” এর আওতায় কিশোরগঞ্জের মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলায় ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে কোরবানি কার্যক্রম পরিচালিত হয়েছে।
প্রকল্পের আওতায় মিঠামইন উপজেলার ৭টি ইউনিয়নে মোট ৩০টি এবং অষ্টগ্রাম উপজেলার ২টি ইউনিয়নে মোট ২০টিসহ সর্বমোট ৫০টি গরু বরাদ্দ করা হয়। এর মধ্যে কোরবানির প্রথম দিনে মিঠামইন সদর ইউনিয়নে ৮টি, অষ্টগ্রাম উপজেলার কমলা ইউনিয়নে ১৪টি এবং কাস্তল ইউনিয়নে ৬টি গরু কোরবানি করা হয়েছে।
ইসলামিক রিলিফ বাংলাদেশ, মিঠামইন ফিল্ড অফিসের কর্মীদের সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। কোরবানিকৃত গরুর মাংস পূর্বে যাচাইকৃত উপকারভোগীদের মাঝে ২ কেজি করে বিতরণ করা হয়। মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পক্ষ থেকে মিঠামইন পল্লী বিদ্যুতের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ ফাখরুল ইসলাম মাংস বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন।
মাংস বিতরণে যেসব পরিবার কোরবানি দেওয়ার সামর্থ্য রাখে না এবং যারা গরুর মাংস কিনে খেতে পারে না, তাদের অগ্রাধিকার দেওয়া হয়। বিশেষ করে বিধবা, এতিম, প্রতিবন্ধী, বয়স্ক ও হতদরিদ্র পরিবারগুলোকে এ সহায়তার আওতায় আনা হয়।
কোরবানির মাংস পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান। স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ইসলামিক রিলিফ বাংলাদেশের কোরবানি প্রোগ্রাম ২০২৬: মিঠামইন ও অষ্টগ্রামে গরু কোরবানি ও মাংস বিতরণ
আব্দুর রউফ ভুঁইয়া: কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত “কোরবানি প্রোগ্রাম ২০২৬” এর আওতায় কিশোরগঞ্জের মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলায় ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে কোরবানি কার্যক্রম পরিচালিত হয়েছে।
প্রকল্পের আওতায় মিঠামইন উপজেলার ৭টি ইউনিয়নে মোট ৩০টি এবং অষ্টগ্রাম উপজেলার ২টি ইউনিয়নে মোট ২০টিসহ সর্বমোট ৫০টি গরু বরাদ্দ করা হয়। এর মধ্যে কোরবানির প্রথম দিনে মিঠামইন সদর ইউনিয়নে ৮টি, অষ্টগ্রাম উপজেলার কমলা ইউনিয়নে ৬টি এবং কাস্তল ইউনিয়নে ১৪টি গরু কোরবানি করা হয়েছে।
ইসলামিক রিলিফ বাংলাদেশ, মিঠামইন ফিল্ড অফিসের কর্মীগণ সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম বাস্তবায়ন করেন। কোরবানিকৃত গরুর মাংস পূর্বে যাচাইকৃত উপকারভোগীদের মাঝে ২ কেজি করে বিতরণ করা হয়। মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পক্ষ থেকে মিঠামইন পল্লী বিদ্যুতের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ ফখরুল ইসলাম মাংস বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন।
মাংস বিতরণে যেসব পরিবার কোরবানি দেওয়ার সামর্থ্য রাখে না এবং যারা গরুর মাংস কিনে খেতে পারে না, তাদের অগ্রাধিকার দেওয়া হয়। বিশেষ করে বিধবা, এতিম, প্রতিবন্ধী, বয়স্ক ও হতদরিদ্র পরিবারগুলোকে এ সহায়তার আওতায় আনা হয়।
কোরবানির মাংস পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান। স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































