টাঙ্গাইলের দেলদুয়ারে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত
এম.তারিকুল ইসলাম তাহের,টাঙ্গাইল:টাঙ্গাইলের দেলদুয়ারে কৃষি, পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” কর্মসূচির আওতায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ দুলাল উদ্দিন।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আজাদ মিয়া, দেলদুয়ার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক অপু তালুকদার শিপলুসহ অন্যান্য অতিথিবৃন্দ।
কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































