পঞ্চগড় জেলা পরিষদের বৃক্ষরোপন কর্মসূচি
সামসউদ্দীন চৌধুরী কালাম, পঞ্চগড়-প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুত “০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে পঞ্চগড় জেলা পরিষদ। জেলা পরিষদ অফিস ও ডাকবাংলো চত্বরে ওই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বৃহস্পতিবার সকালে।
এ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ তৌহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ পঞ্চগড়ের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































