পলাশবাড়ী কালিমন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্রকে গ্রেফতার করেছে সিআইডি
বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা) :রবিবার দিবাগত রাত অনুমানিক ১২ টার দিকে রামচন্দ্রপুর মন্দির থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পলাশবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সারোয়ারে আলম খান।
তবে তাকে কোন অভিযোগে গ্রেফতার করেছে সিআইডি সেই সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। ধারণা করা হচ্ছে একাধিক প্রতারণার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়ে থাকতে পারে।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে পলাশবাড়ীতে হরিদাসের বিরুদ্ধে উন্মুক্ত স্থানে রামমূর্তি নির্মাণের প্রতিবাদে আন্দোলন চালিয়ে আসছিলো কয়েকটি সংগঠন।
সেখান থেকে রামমূর্তি নির্মাণ বন্ধ, হরিদাসকে গ্রেফতারসহ তার বিপুল পরিমাণ বিত্ত-বৈভবের আয়ের উৎস কি তা জানার দাবি তুলেছিলেন আগত প্রতিবাদকারীরা।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































