পাঁচবিবিতে মেয়র প্রার্থী ডালিমের মতবিনিময়
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:২০ জুলাই/আসন্ন জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম মতবিনিময় ও আলোচনা সভা করেন। সোমবার বিকালে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে ২’নং ওয়ার্ডের এলাকাবাসী সভার আয়োজন করে।
সভায় মেয়র প্রার্থী বিএনপি সভাপতি ডালিম বলেন, আপনাদের দোয়া আশির্বাদ সমর্থন ও সহযোগিতা মেয়র নির্বাচিত হতে পারলে সবাইকে নিয়ে আগামীতে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। এছাড়াও পৌরসভার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষা-স্বাস্থ্য খাতের উন্নয়নে অগ্রাধিকার দেওয়া সহ চাঁদাবাজি টেন্ডারবাজি সন্ত্রাসী মাদক ও বাল্যবিবাহ বন্ধ করা হবে বলেও জানান তিনি।
এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সম্পাদক আঃ হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ জিয়াউল ফেরদৌস রাইট, সাবেক বিএনপি নেতা সাঈদ ইবনে আলী মাষ্টার, স্থানীয় কাউন্সিলর আমজাদ হোসেন, সাবেক থানা ছাত্রদলের সভাপতি জনাবুর রহমান জনি, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের আহবায়ক রাব্বিউল ইসলাম রকি, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুজ্জামান রাব্বি ও পৌর মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন সহ অনেকেই।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































