নাটোরে সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের গেট মিটিং অনুষ্ঠিত
নাটোর প্রতিনধি-নাটোরে সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের গেট মিটিং অনুষ্ঠিত হয়েছে
সোমবার(১৯ জুলাই) সকাল ১০ টার দিকে নাটোর সদর উপজেলার সুগার মিল গেটের সামনে বাংলাদেশ চিনিশিল্প কর্পোরেশন শ্রমিক কর্মচারি ফেডারেশনের আয়োজনে গেট মিটিং অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাটোর সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আইযুব আলী, সাধারন সম্পাদক আবু সাইদ, সাবেক সভাপতি মুনসুর রহমান, সাংগঠনিক সম্পাদক শিশির আহম্মেদ সহ শ্রমিক কর্মচারি ইউনিয়নের সকল স্তরের কর্মচারীরা।
এসময় বক্তারা দুই দফা দাবী তুলে ধরেন। তারাদের দাবী গুলো হলো সকল মিল প্রতিষ্ঠানে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে দক্ষ জনবল তৈরির স্বার্থে বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারি ফেডারেশনের দাবির প্রেক্ষিতে মৌসুমি জনবলের মধ্যে হতে যোগ্যতার ভিত্তিতে আভ্যন্তরিন ভাবে স্থায়ী শূন্য পদে সমন্বয় করতে হবে।
সরকার কর্তৃক ঘোষিত বিশেষ সুবিধার ১৫% টাকা পে কমিশনের ন্যায় মজুরি কমিশনের শ্রমিকদেরও একই তারিখে হতে হবে এবং আগামী জাতীয় পে-স্কেলের ন্যায় জাতীয় মজুরি কমিশন ১ জুলাই ২০২৬ হতে একই সাথে ঘোষনা বাস্তবায়ন করতে হবে। এই দুই দফা দাবী না মানা হলে কেন্দ্রে থেকে যে কঠোর কর্মসূচি দিবে তারা পালন করবে।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































